আমাদের সমাজে অনেকেই আছেন যারা মানুষের প্রকৃত মূল্য বোঝেন না। তারা না বুঝেই কথা বলেন, আবেগের বশে বিচার করেন। মন যা চায় তা বলে বেড়ান।
কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে বিষয়টা ক্লিয়ার করি তখন হয়ত আপনি বুঝবেন:
আপনি এখন যে মোবাইলটা হাতে নিয়ে আমার লেখাটি পড়ছেন সে মোবাইলটা কিন্তু কোন একজন মানুষ বানিয়ে ছিলো পরে আর অনেক মানুষ মিলে এটাকে আজকের এই অবস্থানে নিয়ে আসছে।
এই মোবাইলটা দিয়ে আপনি চাইলে এই মুহূর্তে কিছু একটা ক্রয় বিক্রয় করলে শুধু কয়েক ক্লিকে সেটা করতে পারতেছেন।
আবার আপনি এখন যেখান থেকে আমার এই লেখাটি পড়ছেন ঠিক আপনার চার পাশে হয়ত লাইট আছে,ফেন আছে,টিভি আছে আর কত কি!
এগুলো তো আর এমনি এমনি হয়ে যায় নাই। কেউ না কেউ তো এই জিনিসগুলো তৈরি করেছেন।
এখন এবার আপনি আমার কথার সাথে মিলিয়ে দেখুন। মার্কজাকারবার্গের জন্ম নাহলে ফেসবুকের জন্ম হতো না। মার্টিন কুপারের জন্ম না হলে মোবাইল ফোনের আবিষ্কার হতো না।
এই যে মনে করেন আমাজন যেখানে সব নিত্য পণ্য পাওয়া যায়। জেফ বেজোসের জন্ম যদি না হতো তাহলে আমাজনের সৃষ্টি হতো না।
অতএ আপনি যদি একটু চিন্তা করেন তাহলে আপনি নিজেই এখন বুঝতে পারবেন।
আপনারা অনেকেই সবসময় বলেন আপনার মত মানুষ না থাকলে কি হবে!
আপনার মত মানুষ না থাকলে ও চলবে।
সবকিছুর বিকল্প আছে।
আপনার বিকল্প হয়ে যাবে, আপনার অপূর্ণ থাকবে না।
আপনার কথা আমি মানলাম তার জায়গাটা আপনি এসে বসবেন বা কাউকে এনে বসাবেন। তার শূন্যস্থান আপনি এভাবে হয়ত পূরণ করবেন।
কিন্তু মূল পয়েন্ট ওই জায়গাতে, যেটা সে করতে পারবে, সেটা আপনার দ্বারা সম্ভব না।
কারণ সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন।
এখন থেকে প্রতিটা মানুষকে মূল্য দিতে শিখুন।

Comments
Post a Comment